উত্তরদিনাজপুর

মহিলাদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে মহিলাদের সচেতন করতে বিশেষ কর্মশালা কালিয়াগঞ্জে

নারী পাচার, বাল্য বিবাহ, পণ প্রথা এবং গৃহ পর্যায়ের নারী নির্যাতন উপর বিশেষ কর্মশালার আয়োজন করা হল শুক্রবার। এখোন সংবাদ মাধ্যমের শিরোনামে থাকে নারীদের উপরে বিভিন্ন ভাবে ঘটা অত্যাচারের ঘটনা। নারীদের কিভাবে সচেতন করা যায় সেই কারনে শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের নজমূ নাট্য নিকেতনে একটি স্বেচ্ছা সেবী সংস্থ্যার উদ্যোগে কর্মশালার আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে কর্মশালার সূচনা করেন্ ইটাহারের বিধায়ক অমল আচার্য। 

        বিধায়ক, অমল আচার্য বলেন বিজ্ঞান যখন দ্রুত গতিতে এগিয়ে চলেছে সেখানে দারিয়ে এখোনও সমাজের কিছু মানুষ আছে যারা নারিকে অন্য রুপে দেখে থাকে। যার ফলে এখোন ভদ্র সমাজে প্রতিনিয়ত নারীদের উপরে বিভিন্ন ভাবে অত্যাচার নেমে আসচ্ছে। কিন্তু নারীদের এর বিরুদ্ধে তিব্র প্রতিবাদ নিয়ে এগিয়ে আসতে হবে। পুরুষদের জানান দিতে হবে নারী পুরুষ আজকের সমাজে সমান অধিকার। সুতরাং নারীদের উপর ক্রমাগত অত্যাচার তাদের আর সয্য করা উচিত নয়। শহর থেকে গ্রাম গঞ্জে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে নারীদের ঐক্য বদ্ধ ভাবে এর প্রতিবাদ জানাতে। এই বিষয়ে রাজ্য সরকার সব বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তার মধ্য রাজ্য সরকারের স্বপ্নের প্রক্লপ কন্যাশ্রী বলে জানান ইটাহারের বিধায়ক অমল আচার্য। এদিন তিনি নারী পাচার, বাল্য বিবাহ, পণ প্রথা এবং গৃহ পর্যায়ের নারী নির্যাতন নিয়ে এই কথা গুলি উপস্থিত থাকা হাজারো এশি মহিলাদের সামনে বলেন। 

        এদিনের সচেতনতা মূলক অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান কার্তিক পাল, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য, কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার রজত শুভ্র হালদার, কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সমিতির সভাপতি কানাই শেঠ, বিশিষ্ট সমাজসেবী জয়ন্ত সাহা ও দধীমোহন দেবশর্মা প্রমূখ। এদিনের কর্মশালায় মহিলাদের উপ্সথিতি ছিল চোখে পড়ার মতো।